বাংগালপাড়া ইউনিয়ন

বাংগালপাড়া ইউনিয়ন থেকে তোলা একটি ছবি।
ছবিঃ সংগ্রহীত

ক নজরে বাংগালপাড়া:
আয়তনঃ ৮৯০০ একর
গ্রামঃ ৭ টি মৌজাঃ - জনসংখ্যাঃ ২০,০০০ জন। ভোটারঃ ১০,৩৪৩ জন খাস জমিঃ - অর্পিত জমিঃ - ম্যাধমিক বিদ্যালয়ঃ ০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ১০টি রেজি: প্রাথমিক বিদ্যালয়ঃ ০

গ্রাম ভিত্তিক লোকসংখ্যাঃ •মনোহরপুরঃ ১৩০০ জন •করমনগরঃ ১০০০ জন •উছমানপুরঃ ৩২০০ জন •উত্তর বাংগালপাড়াঃ ১৩০০ জন •রথানীঃ ২৯০০ জন •আনোয়ারপুরঃ ২৫০০ জন •দক্ষিণ বাংগারপাড়াঃ ১০০০ জন •হায়দারাবাদঃ ৫০০ জন •কলিমপুরঃ ৩০০ জন •ভাটিনগরঃ ১৫০০ জন •লাউড়াঃ ১৩০০ জন •নাজিরপুরঃ ৭০০ জন •নোয়াগাওঁঃ ১৬০০ জন •বাঘাইয়াঃ ৯০০ জন

যোগাযোগ ব্যাবস্থাঃ বাংগালপাড়া ইউনিয়নের সাথে যোগাযোগের মাধ্যম নৌকা এবং লঞ্চ এর পাশাপাশি বাই রোড-এ ও আসা যায়। উত্তরে নদী ও রাস্তা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু দিয়ে (অষ্টগ্রাম সদর) হয়ে হুমাইয়ুনপুর এর উপর দিয়ে বাজিতপুর চলে গেছে সম্পূর্ণ পাকা রাস্তা। বাজিতপুর থেকে মাত্র ৪০/৫০ মিনিটে মটর সাইকেল যোগে বাঙ্গালপাড়া আসা যায়। দক্ষিণে নদী (নাসির নগর উপজেলা, জেলা- বি.বাড়িয়া), পশ্চিমে (হুমাইপুর ইউনিয়ন, উপজেলা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ) এবং পূর্ব দিকে নদী (গোয়ালনগর ইউনিয়ন, উপজেলা-নাসিরনগর, জেলা-বি.বাড়িয়া)।
ইতিহাস ও ঐতিহ্যঃ বাংগালপাড়া ইউনিয়নের ইতিহাস পরে আপডেট করা হবে...
প্রখ্যাত ব্যক্তিত্বঃ এমদাদুল হক জসীম - সাবেক মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ।
দর্শনীয় স্থানঃ •ঈদগাহ মাঠ এবং •চৌদ্দমাদল মন্দির। কিশোরগঞ্জ জেলা হতে ট্রেন, বাস, লঞ্চ, নৌকাযোগে যাওয়া যায় এবং অষ্টগ্রাম উপজেলা হতে নৌকা এবং পায়ে হেটে যাওয়া যায়। বাংগালপাড়া ফুটবল খেলার মাঠ সংলগ্ন উত্তরে।
•বাংগালপাড়া টু অষ্টগ্রাম রোড সামনে রাষ্টপতি আব্দুল হামিদ সেতু। ঢাকা হতে বাস যোগে অথবা ট্রেইন যোগে ভৈরব/কুলিয়ারচর/বাজিতপুর, ভৈরব হতে লঞ্চ যোগে বাংগালপাড়া, কুলিয়ারচর হতে নৌকা যোগে বাংগালপাড়া, বাজিতপুত হতে মটর সাইকেল অথাবা অটো যোগে বাংগালপাড়া আসা যায় ।
ভাষা ও সংস্কৃতিঃ মানুষের সমাজবদ্ধতার সাথে ভাষার উদ্ভব জড়িত, কারণ পরস্পরের কাছে মনের ভাব ব্যক্ত করার জন্যই ভাষার আবশ্যিকতা। সংস্কৃতির সাথে রয়েছে ভাষার ঘনিষ্ঠ যোগাযোগ। আঞ্চলিক ভাষা বিকশিত হয় কোন নির্দিষ্ট সাংস্কৃতিক অঞ্চলকে কেন্দ্র করে। সহশ্রাম ধূলদিয়ার সাংস্কৃতিক অঞ্চলে স্বতন্ত্র হয়েছে পূর্ব দিকে হাওর অঞ্চল। যে অঞ্চলের সীমানায় এসেছে কিশোরগঞ্জ সদর, নিকলী উপজেলা, পাকুন্দিয়া উপজেলা, বাজিতপুর উপজেলা। কিছু কিছু অমিল থাকার পরও এই সাংস্কৃতিক অঞ্চলের আঞ্চলিক ভাষা, প্রবাদ প্রবচন ও লোকগাঁথায় বেশকিছু মিল পরিলক্ষিত হয়। বিভিন্ন জাতি গোষ্ঠীর ঘনিষ্ঠ মেলামেশায় জাতি যেমন সংকর হয়ে ওঠে মানুষে মানুষে মেলামেশায় ভাষাও তেমনি সংকর হয়ে ওঠে এবং এভাবেই উপভাষার চরিত্র কখনও বিপন্ন হয়ে যায়। সহশ্রাম ধূলদিয়ার সাংস্কৃতিক অঞ্চলটি সে অর্থে অনেকটাই নিরাপদ এবং এই নিরাপত্তাই এ অঞ্চলের আঞ্চলিক ভাষাকে দিয়েছে স্বাতন্ত্র্য।
ভৌগলিক ও অর্থনৈতিকঃ হাট বাজারের তালিকা-
•নামঃ বাঙ্গালপাড়া বাজার •আয়তনঃ ১৩০০ •চান্দিনা ভিটির সংখ্যাঃ ১০০ •ইজারা মূল্যঃ ১৫০০০০ •ঠিকানাঃ অষ্টগ্রাম উপজেলা বাঙ্গালপাড়া বাজার, কিশোরগঞ্জ।
ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত তথ্যঃ
•ইউ/পি চেয়ারম্যান: নামঃ এনামূল হক ভূঁইয়া
ঠিকানাঃ গ্রাম: বাঙ্গালপাড়া, ইউনিয়ন: বাঙ্গালপাড়া, ওয়ার্ড নং (নিজ) ৫, উপজেলা: অষ্টগ্রাম, জেলা: কিশোরগঞ্জ, স্থায়িত্ব কাল : ২০১৬-(বর্তমান), শিক্ষাগত যোগ্যতা: B.আ
•সাংগঠনিক কাঠামোঃ
- চেয়ারম্যান: পদ সংখ্যা ১
- কাউন্সিলর: পদ সংখ্যা ৯
- সংরক্ষিত আসন: পদ সংখ্যা ৩
•ইউ.পি সচিবঃ বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ মিজানুল হক পাঠান।
(মোবাইল নম্বরঃ ০১৭১২-৪৬৬৪০০, শিক্ষাগত যোগ্যতাঃ বি এ)
•পূর্বতন চেয়ারম্যানঃ গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের বিধান অনুযায়ী প্রতি ৫ বছর পর পর বাংলাদেশের সাধারণ নাগরিকের ভোটে জনপ্রতিনীধী নির্বাচন করার বিধান/অধিকার রয়েছে এরই প্রেক্ষিতে প্রতি ৫ বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয় ।নির্বাচনের ধারা বাহিকতায় সময়ের বিবর্তনে বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিবর্তীত হয়েছে একাধিক বার।

গ্রাম ও ওয়ার্ড সমূহঃ
















•কর্মচারীবৃন্দঃ বাঙ্গালপাড়া ইউনিয়নের কর্মচারী বৃন্দের তালিকা ১ জন, মহল্লাদার ৯ জন, গ্রাম পুলিশসদস্য ১২ জন ও একজন চেয়ারম্যান।
ইউনিয়ন পরিষদ কার্যক্রমঃ
•ইউনিয়ন পরিষদের কার্যাবলী-
০১. পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী।
০২. পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণও রক্ষনাবেক্ষণ।
০৩. শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত।
০৪. স্বাস্থ,পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।
০৫ কৃষি,মৎস্য ও পশু সম্পদ এবং অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রমগ্রহণ। ০৬ মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যাবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। ০৭ কর,ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়। ০৮ পারিবারিক বিরোধ নিরসন,নারী ও শিশু কল্যান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন। ০৯ খেলাধুলা,সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগিতা প্রদান। ১০ পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ১১ আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কাযক্রম গ্রহণ। ১২ জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ। ১৩ সরকারি স্থান, উন্মুক্ত জায়গা,উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা। ১৪ ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো। ১৫ বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ। ১৬ কবরস্থান,শ্মশান,জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা। ১৭ জনপথ,রাজপথ ও সরকারি স্থানে অনথিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারণবন্ধ করা । ১৮ জনপথ ও রাজপথের ক্ষতি,বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা। ১৯ গোবর ও রাস্তার আবজর্না সংগ্রহ,অপসারণ ও ব্যাবস্থাপনা নিশ্চিত করা। ২০ অপরাধ মূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ। ২১ মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রণ। ২২ ইউনিয়নে নতুন বাড়ী,দালান নির্মান ও পুনঃ নির্মান এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রন। ২৩ কূয়া,পানি তোলার কল,জলাধার,পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ। ২৪ খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা। ২৫ খাবার পানির জন্য সংরক্ষিত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসলকাপড় কাচাঁ বা পশু গোসর করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। ২৬ পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকট বর্তী ন্থানে শন , পাট বা অন্যান্য ভিজানো নিষিদ্ধ নিয়ন্ত্রণ করা। ২৭ আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। ২৮ আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। ২৯ আবাসিক এলাকায় ইট,মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মান নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। ৩০ অগ্নি,বন্যা,শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ মোতাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহন ও সরকারকে সার্বক্ষনিক সহায়তা প্রদান। ৩১ বিধবা,এতিম,গরিব ও দুঃস্থ ব্যাক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য করা। ৩২ সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন উৎসাহ প্রদান। ৩৩ বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহন। ৩৪ গবাদি পশুর খোয়ার নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষণের ব্যবস্থা করা। ৩৫ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা। ৩৬ ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা,আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনিয় অন্যান্য ব্যবস্থা গ্রহন। ৩৭ ই-গভর্ণেন্স চালু উৎসাহিতকরণ। ৩৮ ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ। ৩৯ সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্ববলী।

গ্রাম পুলিশঃ
১। মো: অসিমউল্লাহ, দফাদার
০২। মো: জহিরুল হক, মহল্লাদার ০৩। মো: গফু মিয়া, মহল্লাদার ০৪। মো: ইদু মিয়া, মহল্লাদার ০৫। মো: মরম আলী, মহল্লাদার ০৬। মো: মাসুক মিয়া, মহল্লাদার ০৭। মো: জীবন মিয়া, মহল্লাদার ০৮। মো: আনোয়ার হোসেন, মহল্লাদার ০৯। মো: কাসেম মিয়া, মহল্লাদার ১০। বাবু রামলাল সরকার, মহল্লাদার

মাসিক সভাসমূহঃ প্রতি মাসের প্রথম বুধবার ইউনিয়ন পরিষদের মাসিক সভা চেয়ারম্যানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে থাকে। ইউবিসিএফ এর ইউনিয়ন পরিষদ ও সরকারি অফিস/সংস্থা/জনগন সমন্বয় কমিটির সভা প্রতিমাসের ২য় বুধবার চেয়ারম্যানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে থাকে। ১। ইউনিয়ন দুর্যোগ বেবস্থাপনা সভা;
২। ইউনিয়ন আইন শৃঙ্খলা সভা;
৩। ইউনিয়ন শিক্ষা কমিটির সভা;
৪। মাসিক সমন্বয় সভা;
৫। ইউনিয়ন কর আদায় সভা;
৬। ভিজিডি সভা ও
৭। গ্রাম আদালত সভা ।
মাসিক সভার সিদ্ধান্তসমূহঃ ০১। অনলাইন জন্ম নিবন্ধন এবং বাল্য বিবাহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি। বাস্তবায়নেঃ ইউনিয়ন পরিষদ সকল মেম্বার, ইউনিয়ন সমাজকর্মী, ইউআইএসসি, সচিব। ০২। ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ সামাজিক জনসচেতনতা বৃদ্ধি। বাস্তবায়নেঃ ইউনিয়ন পরিষদ সকল মেম্বার, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র/ছাত্রী, অভিভাবক, ইউনিয়ন সমাজকর্মী, ইউআইএসসি, সচিব ।










  • Left
  • Center
  • Right
Remove
ইউনিয়ন সমাজসেবা

ইউনিয়ন সমাজসেবা অফিস ইউনিয়ন সমাজ সেবা অফিস মূলত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। এটি সমাজকল্যান মন্ত্রনালয়ের উপজেলা সমাজ সেবা অফিসের অধীনে প্রতি ইউনিয়নে একজন ইউনিয়ন সমাজকর্মী দ্বারা যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।

•কি সেবা কিভাবে পাবেনঃ
- প্রথম ধাপ: সরকারের বরাদ্দ ঘোষণাদুঃস্থ ও বয়ষ্ক মানুষদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ দেয়া হয়। শহর সমাজ সেবা অফিস হতে উপ বরাদ্দ পত্রের মাধ্যমে পৌরসভা/ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়। এই পত্রের মাধ্যমে কতজনকে বয়ষ্ক ভাতা দেয়া হবে তা উল্লেখ থাকে।
- দ্বিতীয় ধাপ: দুঃস্থ মানুষদের তালিকা প্রস্তুতউপ বরাদ্দের চিঠি পাওয়ার পর মেয়র মহোদয় এ বিষয়ে একটি বিশেষ সভা আহবান করেন। সভায় জনপ্রতিনিধিদের কোটা নির্ধারন করা হয়। নির্ধারিত কোটা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জনপ্রতিনিধিগনকে তাদের নিজ নিজ এলাকার বয়ষ্ক ভাতা পাওয়ার উপযোগী মানুষের তালিকা দিতে বলা হয়। জনপ্রতিনিধিগন তাদের নিজ নিজ এলাকার এরকম মানুষদের চিহ্নিত ও তালিকা প্রস্তুত করে নির্ধারিত দিনের মধ্যে ডেসপাসে জমা দেন।
- তৃতীয় ধাপতালিকা চুড়ান্তকরণসম্পুর্ণ তালিকা পাওয়ার পর প্রতিটি ওয়ার্ড কমিটির সভা আহবান করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৫ / ৭ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠিত হয়। সভায় যাঁচাই- বাছাই সম্পন্ন হওয়ার পর তালিকা চুড়ান্ত করা হয়। এরপর, তালিকাটিশহর সমাজ সেবা অফিসে পাঠিয়ে দেয়া হয়।

ইউনিয়ন ভূমি অফিসঃ বাঙ্গালপাড়া ইউনিয়ন ভুমি অফিসে স্বাগত। বাঙ্গাল পাড়া ইউনিয়ন ভুমি অফিসটি বাঙ্গাল পাড়া বাজারের পশ্চিম পাশে বাঙ্গাল পাড়া লঞ্চঘাট এ অবস্থিত। ভুমি সংক্রান্ত সকল পরামর্শ, কার্যাবলীর জন্য ইউনিয়ন ভুমি অফিস এ আসুন সেবা নিন ভাল থাকুন।
কি সেবা কিভাবে পাবেন
... ভূমি উন্নয়ন কর (Land Development Tax) তাৎক্ষনিক Land Development Tax Ordinance, 1976 অনুযায়ী নির্ধারিত হারে কর/খাজনা আদায় করে সাথে সাথেদাখিলা প্রদান করা হয়। ইউনিয়ন ভূমি অফিস
০২। নামজারী ও জমাখারিজ(Mutation) সর্বোচ্চ- ৪৫ সরকারী ফি ২৫০.০০টাকা। আবেদনকারী নিজে বা তার পক্ষে প্রতিনিধি আবেদন করলে উভয়ের ছবি সহ আবেদনের প্রেক্ষিতে সংশি­ষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এর নিকট হতে প্রস্তাব প্রাপ্তির পর নোর্টিশ জারীর মাধ্যমে উভয়পক্ষের শুনানী গ্রহণ করা হয়। শুনানীর সময় মূল দলিল সহ আনুসাঙ্গিক রেকর্ডপত্র দেখা হয়। এছাড়া এল.টি নোটিশ প্রাপ্তীর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নামজারী করা হয়ে থাকে। উপজেলা ভূমি অফিসইউনিয়ন ভূমি অফিস
০৩। পেরীফেরীভূক্ত হাটবাজারের অস্থায়ী বন্দোবস্ত/ নবায়ন ০৭ দিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশসহ প্রতিবেদনের আলোকে লীজের শর্তভংগ না করলে নির্ধারিত হারে লীজ মানি গ্রহনপূর্বক একসনা লীজ নবায়ন করা হয় এবং ডি.সি.আর প্রদান করা হয়। উপজেলা ভূমি অফিসইউনিয়ন ভূমি অফিস


সেবাঃ
•স্বাস্থ্য কেন্দ্র: বাঙ্গালপাড়া ইউনিয়নে একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র আছে । স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থান ৬নং ওয়ার্ড এর রথানী গ্রামে এখানে বাঙ্গাল পাড়া ইউনিয়নের জনসাধারণ জনগণ সেবা গ্রহণ করে থাকে ।

ধর্মীয় প্রতিষ্ঠানঃ












০১। বাংগালপাড়া মাঠ ঈদগাহ ০২। রথানী স্কুল মাঠ ঈদগাহ ০৩। উছমানপুর প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ ০৪। মনোহরুর হাসুক ঈদগাহ ০৫। নোয়াগাওঁ ঈদগাহ ০৬। ভাটিনগর ঈদগাহ ০৭। লাউরা ঈদগাহ ০৮। বাঘাইয়া ঈদগাহ

*মসজিদ

  • ড়া চকবাজার জামে মসজিদ।২। বাংগালপাড়া ভূইয়া বাড়ী জামে মসজিদ।

০১। বাংগালপাড়া চক বাজার জামে মসজিদ।
০২। বাংগালপাড়া মাদ্রাসা মসজিদ।
০৩। বাংগালপাড়া উছমানপুর জামে মসজিদ। ০৪। বাংগালপাড়া মনোহরপুর জামে মসজিদ। ০৫। বাংগালপাড়া করমনগর জামে মসজিদ। ০৬। বাংগালপাড়া রথানী জামে মসজিদ। ০৭। বাংগালপাড়া ভাটিনগর জামে মসজিদ। ০৮। বাংগালপাড়া লাউরা জামে মসজিদ। ০৯। বাংগালপাড়া বাঘাইয়া জামে মসজিদ। ১০। বাংগালপাড়া নোয়াগাওঁ জামে মসজিদ।



*মাজার
বাঙ্গাল পাড়া ইউনিয়নে একাধিক মাজার রয়েছে, যেমন- ১ । মতুরা শাহ্‌ এর মাজার। অবস্থানঃ বাঙ্গাল পাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ দিকে। ২ । জয়দর আলী শাহ্‌ এর মাজার। অবস্থানঃ বাংগালপাড়া খাদ্য গোদাম সংলগ্ন পশ্চিম দিকে ।

*কবরস্থান
০১। বাংগালপাড়া কবরস্থান ০২। রথানী কবরস্থান ০৩। উছমানপুর কবরস্থান ০৪। মনোহরপুর পশ্চিম কবরস্থান ০৫। মনোহরপুর পূর্ব কবরস্থান ০৬। নোয়াগাওঁ কবরস্থান ০৭। লাউরা কবরস্থান।


*মন্দির

০১। বাংগালপাড়া চৌদ্দমাদল মন্দির ০২। ভাটিনগর গৌর মন্দির ০৩। করমনগর জয়হরি মন্দির
শ্মশানঃ
০১। মনোহরপুর শ্মশান।
০২। বাংগালপাড়া শ্মশান। ০৩। ভাটিনগর শ্মশান।

*এতিমখানা বাঙ্গাল পাড়া ইউনিয়ন এ কোন প্রকার এতিম খানা নেই।

*আশ্রম বাঙ্গাল পাড়া ইউনিয়ন এ একটি মাত্র আশ্রম। স্থানঃ বাঙ্গাল পাড়া চৌদ্দ মাদল মন্দির ।

**বেসরকারী প্রতিষ্ঠান *ব্যাংক ১। গ্রামীণ ব্যাংক ২। সোনালী ব্যাংক ৩। কৃষি ব্যাংক ৪। জনতা ব্যাংক
*এনজিও ১। ব্র্যাক অফিস ২। গ্রামীণ অফিস ৩। সোনালী ব্যাংক ৪। জনতা ব্যাংক ৫। কৃষি ব্যাংক ৬। রূপালী ব্যাংক
*বীমা মানুষের ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মিটানোর জন্য/আর্খিক নিরাপত্তার জন্য বীমা করে থাকেকিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাস্থ বাঙ্গালপাড়া ইউনিয়নে কোন প্রকার বীমা প্রতিষ্ঠান নেই ।

**শিক্ষা প্রতিষ্ঠান *মাধ্যমিক বিদ্যালয় বাঙ্গাল পাড়া ইউনিয়নে একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয় রয়েছে । যেটি "বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়" নামে পরিচিত ।
*মাদ্রাসা বাঙ্গাল পাড়া ইউনিয়নে একটি মাত্র মাদ্রাসা রয়েছে । যেটি "বাঙ্গালপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা" নামে পরিচিত ।
*সরকারী প্রাথমিক বিদ্যালয় ০১. নামঃ বাংগালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষকঃ তপন সরকার অবস্থানঃ বাঙ্গালপাড়া ০২. নামঃ আব্দুল জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকঃ মোঃ আবু সাঈদ অবস্থানঃ রথানী
০৩. নামঃ উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকঃ মোঃ আবেদ মিয়া অবস্থানঃ উসমানপুর
০৪. নামঃ লাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষকঃ অবস্থানঃ লাউড়া ...


**সংগঠন *ক্রীড়া সংগঠন
১। বাংগালপাড়া ইউনিয়ন ক্রীড়া চক্র(ক্রিকেট, ফুটবল) ১। রথানী ক্রীড়া চক্র ২। উছমানপুর ক্রীড়া একাদশ। ৩। লাউড়া ক্রীড়া একাদশ।
*সাংস্কৃতিক সংগঠন ১ । রবীন্দ্র সাংস্কৃতিক সংসদ : রসাস । ২ । বাংগালপাড়া বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় ছাত্র সংসদ : বাকসু । এছাড়াও বিভিন্ন এনজিও সমুহ মাঝে মাঝে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নাটিকা, সংগীতানুষ্ঠান ইত্যাদি প্রচার করা হয়।

**অন্যান্য তালিকা *হাটবাজারের তালিকা ১ । বাঙ্গালপাড়া বাজার ২ । ভাটিনগর ছোট বাজার

আরো তথ্য পরে আপডেট করা হবে...
ধন্যবাদ।







  • Le



Powered by Blogger.