ইঞ্জিনিয়ার ইমদাদুল হক এর জীবনী
![]() |
| ইমদাদুল হক ছবিঃ সংগ্রহীত |
পেশাঃ সমাজসেবক, ইঞ্জিনিয়ার
জন্মঃ ৫ জানুয়ারি, ১৯৪৪ ইং
জন্মস্থানঃ উত্তর বাংগালপাড়া
(বাংগালপাড়া ইউনিয়ন, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ)
মৃত্যুঃ ৭ জুন, ২০১১
তিনি ব্রাহ্মণবাড়িয়ার ‘অন্নদা উচ্চ বিদ্যালয়’ থেকে এসএসসি, ঢাকার ‘নটরডেম কলেজ’ থেকে এইচএসসি এবং ‘বুয়েট’ থেকে বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরিতে যোগদান করেন। অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে পিডিবি এর প্রকল্প পরিচালক হিসেবে স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ইউএসএ, আয়ারল্যান্ড, ডেনমার্ক, চীন, মালয়েশিয়া প্রভৃতি দেশের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করেন। চাকরিরত এবং ব্যবসায়ী ইমদাদুল হক এর সর্বদাই প্রচেষ্টা ছিল নিজ এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করা। এরই ধারাবাহিকতায় তিনি, অনেক সমাজসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত হন। এসব সেবামূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য হলঃ
• দুর্গম ও নদী বেষ্টিত বাংগালপাড়া ইউনিয়নে বিদ্যুৎ আনয়ন।
• ‘অষ্টগ্রাম রোটারি ডিগ্রী কলেজ’ প্রতিষ্ঠা।
• সাভিয়ানগরে ‘হক সাহেব উচ্চ বিদ্যালয়’ সহ ২টি হাই স্কুল ও ১৪টি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন।
• ভাসমান মোবাইল মেডিকেল বোট ও হাসুক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে হাওর এলাকার দরিদ্র মানুষের চিকিৎসা ব্যবস্থা।
• জামে মসজিদ ও মাদরাসা স্থাপন।
• বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ৫৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সিএলই শিক্ষা কর্মসূচি প্রবর্তন।
• দাতা সদস্য : ঢাকা পাবলিক কলেজ।
• কিশোরগঞ্জ জেলার দরিদ্র ছেলে-মেয়ের মধ্যে প্রতিবছর স্লিপিং কিটস বিতরণ।
• মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রিকশা, ভ্যান, সেলাই মেশিন, কৃষি সরঞ্জাম, গৃহহীনদের মাঝে ঘর ও গরু-ছাগল বিতরণ।
• পরিবেশ দূষণ কমাতে সেনেটারী টয়লেট সামগ্রী বিতরণ ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন।
সমাজসেবার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও তাঁর যথেষ্ট সাফল্য ও অর্জন রয়েছে। এগুলোর মধ্যে রয়েছেঃ
• সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৫) : ৬ষ্ট জাতীয় সংসদ।
• ২০০১ সালে রপ্তানি খাতে অবদানের জন্য সি.আই.পি নির্বাচিত।
• সদস্য : আমেরিকান চেম্বার ফরেন ইনভেস্টরস চেম্বার এবং ঢাকা চেম্বার।
• ১৯৯৫-৯৬ সালের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট গভর্নর এবং রোটারি ইন্টারন্যাশনাল হতে সর্বোচ্চ খেতাব প্রাপ্তি।
• রোটারি ইন্টারন্যাশনাল ফিসক্যাল এজেন্ট ফর বাংলাদেশ এর দায়িত্ব পালন।
• সাধারণ সম্পাদক : কিশোরগঞ্জ জেলা সমিতি, ঢাকা।
• আজীবন সদস্য : রেড সিক্রেট সোসাইটি, সন্ধ্যানী, ক্যান্সার সোসাইটি, কিশোরগঞ্জ জেলা সমিতি।
তিনি ২০১১ সালের ৭ই জুন ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


No comments