অষ্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের।


 
মোস্তাফিজের অসাধারণ বোলিং পারফর্মেন্সে অষ্ট্রেলিয়াকে ১০ রানে হারালো বাংলাদেশ ক্রিকেট দল। 

৫ ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভার ব্যাট করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ৫২ রানে ভর করে ১২৭ রান তুলে লাল-সবুজ বাহিনীরা। অষ্ট্রেলিয়ার অভিষেক হওয়া নাথান এলিস করেন হ্যাট্রিক।

১২৭ রান তাড়া করতে নেমে প্রথমেই উইকেট হারায় অজিরা। ছোট্ট টার্গেটকে সামনে রেখে বেশ ভালোভাবেই এগোচ্ছিল অজিরা, কিন্তু মোস্তাফিজের অসাধারণ বোলিংয়ে শেষ পর্যন্ত জয়ের স্বাদ পায়নি অষ্ট্রেলিয়া।


পুরষ্কার হাতে মোস্তাফিজুর রহমান

৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে মূল্যবান খেলোয়াড়ের পুরষ্কার পান ফিজ এবং ৫২ রান করা মাহমুদউল্লাহ হন ম্যাচ সেরা।

ম্যাচ সেরা মাহমুদউল্লাহ রিয়াদ


No comments

Powered by Blogger.