বাংগালপাড়া ছাত্র সংসদ (বাকসু)'র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মিজবাহ অনিকঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাংগালপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংগালপাড়া বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু) এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২২’ এর আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিটির মূল উদ্দেশ্য ছিল ইউনিয়নকে সবুজে রূপান্তরিত করা সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ছোট্ট চেষ্টা।
গত ২৬শে জুলাই, মঙ্গলবার সকাল ১১ টায়; বাংগালপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচির উদ্ভোদন করা হয়। উদ্ভোদনকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম, বাকসু'র সাবেক সভাপতি ও বর্তমান সম্মানিত সদস্য জনাব আবু সায়েদ, মাদ্রাসা সুপার জনাব আবুল খায়ের, বাকসু'র সাবেক ও বর্তমান সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এই কর্মসূচিকে নিয়ে বেশ প্রশংসায় ভাসিয়েছেন এলাকার সকল শ্রেণীর মানুষেরা। বাংগালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হরিচরণ দাস বলেন, “বাকসু বাংগালপাড়ার একটি পুরনো ছাত্র সংগঠন। সংগঠনের ছেলেরা বিভিন্ন সামাজিক কাজে নিজেদের জড়িত রাখেন এবং উন্নয়নমূলক কাজ করে থাকেন।” তিনি আশ্বাস দেন বাকসুকে সকল কাজে সহযোগিতা করতে এগিয়ে আসবেন স্কুল শিক্ষকবৃন্দরা।
৩ দিন ব্যাপির এই কর্মসূচির প্রথম দিনে বৃষ্টির কারণে গাছ রোপণ করা যায়নি কোনো গ্রামে। দ্বিতীয় দিনে বাংগালপাড়ার সকল গ্রামে গাছ রোপণ করেন বাকসু'র সদস্যরা। এবং তৃতীয় দিনে কিছু এলাকার রাস্তার আশেপাশে গাছ রোপণ করেন তারা।
সশরীরে উপস্থিত থেকে এই কাজে সার্বিক সহযোগিতা করে গেছে বাকসু'র সাধারণ সম্পাদক মিজবাহুল ইসলাম অনিক, সদস্য শাওন রায়, সাকিব প্রধান শাওম, রাহিম মিয়া, সামিউল ইসলাম তাসিন, সাজিদুর রহমান, সোফাজ্জল হোসেন, রাতুল ভূঁইয়া সহ আরও অনেকে।
বৃক্ষরোপণের কিছু স্থির চিত্র নিচে দেওয়া হল:-

No comments