৩০ বছর পূর্তি উদযাপনের কার্যক্রম শুরু হক সাহেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
![]() |
| রেজিষ্ট্রেশন ফরম বিতরণের মুহূর্ত |
মিজবাহ্ অনিক: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘হক সাহেব উচ্চ বিদ্যালয়’। এই প্রতিষ্ঠানটির অবস্থান, দেওঘর ইউনিয়নের সাভিয়ানগরে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘হক সাহেব উচ্চ বিদ্যালয়’ পা রেখেছে ৩০ বছরে। এ উপলক্ষে “৩০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী-২০২৪” এর আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই মিলনমেলা আগামী ১৫ই এপ্রিল, রোজ: সোমবার অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আজ (১১ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে ‘রেজিষ্ট্রেশন ফরম’ বিতরণ শুরু হয়েছে। ফরম সংগ্রহ করছেন আগ্রহী বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
ফরম বিতরণের সময় উপস্থিত ছিলেন, হক সাহেব উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আসমত আলী সহ সকল সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক কয়েক তরুণ স্বপ্নবান শিক্ষার্থী- বাবু, সোহেল, পাভেল, ফয়সাল, বায়েজিদ, হালিম সহ অধ্যায়নরত শিক্ষার্থীরা।
বি.দ্রঃ নিম্নোক্ত ফরম পূরণ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন আপনিও।



No comments