করোনাকালের দুঃসময়ে মাস্ক ও সাবান বিতরণ বাকসু’র

পরামর্শ ও মাস্ক-সাবান বিতরণের মুহূর্ত

মিসবাহ অনিক : বাংগালপাড়া ইউনিয়নের জনপ্রিয় সংগঠন ‘বাকসু’ সর্বদা সামাজিক কাজে নিয়োজিত থাকে। এই কোভিড-১৯ এর দুঃসময়েও থেমে নেয় ‘বাংগালপাড়া বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু)’। বর্তমান কমিটির (২০১৯-২০) সদস্যদের উদ্যোগে গত শুক্রবার (২৬ জুন), বাকসু'র পক্ষ থেকে ইউনিয়নের ১৯টি মসজিদ ও একটি মন্দিরে সর্বমোট ১৮৫৪টি মাস্ক এবং ২০০ সাবান বিতরণ করা হয়।

এই সামাজিকমূলক কাজে পাশে থেকে পরামর্শ ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন ‘বাকসু’র সাবেক সদস্যগণ; পাশাপাশি ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাহায্য-সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই কর্মসূচিটি। এই কর্মকাণ্ডে বেশ প্রশংসা কুড়িয়েছেন ছাত্র সংসদ ‘বাকসু’ ও কর্মরত সদস্যরা। 

‘বাকসু’র এই কার্যক্রমটি পরিচালনার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দরা হলোঃ রিয়াদ শেখ (আহ্বায়ক); নওশাদ হামিদ (যুগ্ম আহ্বায়ক); জীবন আহম্মেদ (সদস্য সচিব) ও সোফাজ্জল হোসাইন (যুগ্ম সদস্য সচিব)।
সদস্যঃ পলাশ দেবনাথ, নাঈম মিয়া ও শুভ রায়।


কর্মরত সদস্যরা
উল্লেখ্যঃ এই উদ্যোগটি সম্পন্ন করতে উপস্থিত ছিলেন রিয়াদ শেখ, জীবন আহাম্মেদ, নওশাদ হামিদ, সোফাজ্জল হোসাইন, দূর্জয় রায়, তৌহিদুল ইসলাম জীবন ও সোহেল আহমেদ।

No comments

Powered by Blogger.