আপনার ফেসবুক পাসওয়ার্ড কি নিরাপদ?


ইদানীং ফেসবুক হ্যাক (Hack) হওয়ার ঘটনা বেশি দেখা যাচ্ছে। হ্যাক করে মেসেজে টাকা দাবি করা ও বিভিন্নভাবে হেনস্তা করা তাদের মূল উদ্দেশ্য। হ্যাক করে নাম আর প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলার কান্ড বেশি নজরে আসছে এখন। আমার ফ্রেন্ডলিস্টের মধ্যেই দেখেছি অনেকের আইডি হ্যাক করে নাম ও ছবি পরিবর্তন করে ফরেনারদের নাম-ছবি ব্যবহার করা হচ্ছে।

হ্যাক হওয়ার জন্য আসলে কে দায়ী? এই ঘটনার জন্য দায়ী আপনি নিজেই। কারণ, নিরাপত্তার অভাবেই মূলত আইডি হ্যাক হয়। আপনার আইডি নিরাপদ রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার। কিভাবে আইডি নিরাপদ রাখবেন সেটা প্রয়োজনে গুগল, ইউটিউবে দেখে নিন বা কোনো সাইবার নিরাপত্তা কর্মীর সহায়তা নিন।

নিরাপদ রাখার কথা যদি আসে তাহলে প্রথমেই আসবে ‘পাসওয়ার্ড’ এর কথা। সহজেই মনে রাখার জন্য অনেকেই নিজের নাম/মোবাইল নম্বর/জন্মতারিখ ইত্যাদি ব্যবহার করেন, (উদাহরণস্বরূপঃ rahimmia, 420420, 01.01.1990, abc123 ইত্যাদি...) এতে হ্যাকাররা হেসে-খেলে আপনার আইডি তাদের আওতায় নিয়ে নিতে পারে। সিকিউরিটির ব্যাপারে আসলে- সবসময় এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটি আপনি সহজেই মনে রাখতে পারবেন কিন্তু অন্যদের জন্য কঠিন হবে, যেমন- নাম বা সংখ্যার সাথে (@ , #, *, +, space, .) কয়েকটা symbol দিতে পারেন। নাম বা ওয়ার্ড (word) দিয়ে পাসওয়ার্ড দিলে সিম্বলসহ capital+small letter দিয়ে পাসওয়ার্ড সেট করলে আরো কঠিন হবে (উদাহরণস্বরূপঃ “@RahiMmiA#420” “rAHIM#miA123” “Rahim Mia” ইত্যাদি... *আপনার পছন্দমতো)।

দ্বিতীয় কথাঃ আইডিতে Two-Step Verification অন করে রাখুন, এতে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও Confirmation Code ছাড়া আইডিতে লগইন করতে পারবে না।

তৃতীয় কথাঃ কেউ কোনো লিঙ্ক দিলে যাচাই-বাছাই না করে লিঙ্কে প্রবেশ করবেন না। হতে পারে আকর্ষণীয় কোনো নিউজের হেডলাইন দিয়ে লিঙ্কটি সাজানো হয়েছে, আপনি বিস্তারিত পড়ার জন্য লিঙ্কে ঢুকলেন, আর আপনি জানেনও না কোন ফাঁদে পা দিলেন। ততক্ষণে আপনার তথ্য চলে গেছে অন্যকারোর কাছে।
আমি পার্সোনালভাবে বলবো- গেমস খেলার সময় আমরা ফেসবুকে লগইন দিই যাতে করে ফেসবুকের বন্ধুবান্ধবদের সাথে খেলা যায়। আবার বিভিন্ন অ্যাপেও (app) অনেকে ফেসবুক আইডি লগইন দেয়, কোনো ওয়েবসাইটে ঢুকলে ফেসবুকে লগইন করার জন্য বলতে পারে, এগুলো থেকে বিরত থাকুন। মূলত, ফেসবুক আইডি নিরাপদ রাখতে এসবে লগইন না দেওয়াই উত্তম।
আর অপরিচিত কোনো ব্যক্তিকে ফ্রেন্ডলিস্টে এড না করাই ভালো। আর নিজের সিকিউরিটির ব্যাপারে উপরের সবগুলো কথা মতো সাবধান হোন।
ধন্যবাদ।

© Misbahul Islam Anik

No comments

Powered by Blogger.