যাকে ভালোবাসো, তার কাছে কি গুরুত্ব আছে তোমার?



✒ সোহানি শান্তা:
যে মানুষটার কাছে বারবার নিজের জন্য ভালবাসা চাইতে হয়, সেখানে কি আসলেও ভালবাসা থাকে?

যে মানুষটার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বুঝাতে হবে, তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে?

যে মানুষটার কাছে সবসময় তার সময়মতো নিজের জন্য সময় পেতে হবে, সে মানুষটা কি আসলে সময় করতে পারবে আপনার জন্য?

যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে বুঝতে পারেনা, সে কি আদৌ আপনাকে বুঝবে?

যে মানুষটার জন্য আপনি মরতেও রাজি, তার কাছে কি এইটার কোন দাম আছে?

এই প্রশ্নগুলো আগে নিজের মনের ভেতর বারবার করুন, দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে!

যদি উত্তরগুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয়, তবে ঐ মানুষটার প্রতি যত দুর্বলতাই থাকুক না কেন নিজেকে সরিয়ে আনুন।

আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন অথচ মানুষটা আপনাকে এতটুকু মূল্যায়নও করে না!

ভালবাসার মানুষের জন্য হয়তো সবকিছু কম্প্রোমাইজ করা যায়, তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভাল হয় না।

©লেখাঃ Suhani Shanta

No comments

Powered by Blogger.