ধর্ষণ বিরোধী মানববন্ধনে অষ্টগ্রাম ছাত্রসমাজ
![]() |
| ধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভে অষ্টগ্রাম ছাত্রসমাজ |
গত মঙ্গলবার বিকাল ৪.০০ পাইলট স্কুলের সামনে থেকে বাজার হয়ে অষ্টগ্রাম উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থান করে, ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে ছাত্ররা ধর্ষনের শাস্তি দাবি করে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে এর প্রতিবাদ করেন, এবং সবাই প্রধানমন্ত্রীর কাছে সর্বোচ্চ শাস্তির জন্য অনুরোধ করেন।
![]() |
| মানববন্ধনে উপস্থিত ছাত্ররা |
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রসমাজ অষ্টগ্রাম উপজেলার আতাউর রহমান বায়েজিদ, রিয়াজুল ইসলাম সৌরব, তাকবির, সোহেল, সোহাগ, সাকলাইন মোস্তাক, সাজিদ তুহিন, বাবলু, শাহিন, গোলাপ, জয়, সাজিদ, রাজিব, দূর্জয়, ইউনা, কাকলী, তৌকির, সারোয়ার, আলমগীর, সাগর সহ আরও অনেক ছাত্রবৃন্দ।
সারা দেশজুড়ে ঘটছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। ধর্ষণ নামক এই ঘৃণ্য ও নিকৃষ্ট অসামাজিক ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে চারদিকে। ধর্ষণের শিকার হয়ে সামাজিকভাবে লাঞ্ছিত হয়ে অসংখ্য নারী বেছে নিচ্ছেন আত্মহননের পথ। নৃশংসতায় একটি ছাড়িয়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ শেষ না হতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। নারীদের ওপর যারা এ ধরণের পৈশাচিক কর্মকাণ্ড ও আচরণ করছে তারা মানুষ নামের অমানুষ। এদের মনুষ্যত্ব নেই, আছে পশুত্ব। আর এ ধরণের পশুদের শাস্তি হোক দৃষ্টান্তমূলক।
সোচ্চার হয়ে বলি সবাই-
দাবী মোদের একটাই,
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।”



No comments