বাংগালপাড়ায় ধর্ষণ বিরোধী মানববন্ধন
![]() |
| বাংগালপাড়া প্রতিবাদী মঞ্চ কর্তৃক আয়োজিত ধর্ষণ বিরোধী মানববন্ধন। |
আজ (৮ অক্টোবর) বাংগালপাড়া প্রতিবাদী মঞ্চ কর্তৃক আয়োজিত ধর্ষণ বিরোধী ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯ টায় এই মানববন্ধনটি বাংগালপাড়া বাজারের পশ্চিম দিক থেকে (সবজি বাজারের কাছে) শুরু হয়। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংগালপাড়া ইউনিয়নের বর্তমান আওয়ামিলীগ সভাপতি জনাব রইছ উদ্দিন জব্বার, হক সাহেব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আসমত আলী, আব্দুল জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ, সবধর চেয়ারম্যান পাঠাগারের প্রতিষ্ঠাতা মুহাম্মদ রুবেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুয়েল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান হোসেন সহ অনেক ব্যক্তিবর্গ ও বাংগালপাড়ার সকল ছাত্ররা। এই মানববন্ধনে সকল শ্রেণির মানুষই যোগদান করেন।
মানববন্ধনের কিছু ছবি









No comments