বাংগালপাড়ায় বাকসু'র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
আতাউল গণি, বাংগালপাড়াঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংগালপাড়া বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাস্তার পাশে প্রায় ৪০০টি ফলজ বনজ গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কামরুল হাসান বলেন- “বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাকসু প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৃক্ষরোপণ বাকসু'র ভালো কাজ গুলোর মধ্যে অন্যতম। বৃক্ষরোপনের মাধ্যমে সমাজে ভালো কজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা যায়। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।”
মিজবাহুল ইসলাম অনিক জানান, “বাকসু ভাটি এলাকার একটি অন্যতম অরাজনৈতিক ছাত্র সংগঠন। বাকসু শুরু থেকে বিশ্ববিদ্যালয়-কলেজ পড়ুয়া তথা সকল ছাত্র-ছাত্রীদের Co-Curriculum কর্মকাণ্ডে উৎসাহিত করে আসছে। পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশাল ভূমিকা পালন করছে।”
![]() |
| বাংগালপাড়া ইউনিয়নের নাজিরপুর গ্রামে গাছ রোপণের চিত্র |




No comments