রোটারির সহযোগীতায় বাকসু'র মাস্ক বিতরণ




মিজবাহ অনিকঃ রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকা'র সহযোগীতায় বাংগালপাড়া ইউনিয়নের মসজিদগুলোতে ১০০০ KN-95 মাস্ক বিতরণ করে বাকসু।

বাকসু, বাংগালপাড়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী অরাজনৈতিক ছাত্র সংগঠন। বিভিন্ন সামাজিক কাজে ওতপ্রোতভাবে জড়িত থাকে এই সংগঠনটি। সেই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকা'র সহযোগীতায়, বাকসু'র পরিচালনায়, পবিত্র ঈদুল আযহা'র দিন বাংগালপাড়ার বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় এক হাজার কেএন-৯৫ মাস্ক। সেই সময় জনগণকে কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

উক্ত মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকা'র সভাপতি ও বাকসু'র সম্মানিত সদস্য জনাব কামরুল হাসান বাবু, বাকসু'র সম্মানিত সদস্য ও এএসপি মুস্তাফিজুর রহমান লিংকন। আরো উপস্থিত ছিলেন, বাকসু'র বর্তমান সেক্রেটারী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজবাহুল ইসলাম অনিক, পরিবেশ বিষয়ক সম্পাদক রিয়াদ মুন্সী, বাকসু'র সাবেক সভাপতি সাব্বির ভুইঁয়া, বাকসু'র সিনিয়র সদস্য মিজানুর রহমান প্রধান, বাংগালপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জলিল মোল্লা সহ বাকসু'র অন্যান্য সদস্যবৃন্দরা।

বাকসু ও রোটারির ব্যানার নিয়ে বাকসু'র সদস্যরা


No comments

Powered by Blogger.